10/08/2026
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ণ সংক্রান্ত।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ণের জন্য যে সকল দলিলাদি প্রয়োজন হবে, তা নিম্নরূপ-
(ক) আবশ্যকীয় দলিলাদি:
(১) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২ক)
(২) বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফাইড)
(৩) মেয়াদ সম্বলিত বাংলাদেশী পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদশী পাসপোর্টের কপি/বিদেশী পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিন জন বাংলাদেশি এনআইডিধারী ব্যক্তি কর্তৃক বাংলাদেশি নাগরিক মর্মে (নির্ধারিত ফরমে) প্রত্যয়নপত্র
(৪) আবেদনকারীর পিতা-মাতার এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যু সনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি
(৫) পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি*
"(খ) অন্যান্য দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে)"
(১) শিক্ষা সনদের কপি (SSC/Equivalent Certificate/JSC/PEC সনদ);
(২) নির্বাচন কমিশন কর্তৃক 'বিশেষ এলাকা' হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬ টি উপজেলা/থানা এর জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত 'বিশেষ তথ্য ফরম' (বিশেষ এলাকার ভোটারদের জন্য জারীকৃত পরিপত্রে উল্লিখিত C ক্যাটাগরির আবেদনকারীদের জন্য);
(৩) নিকাহনামা (Marriage Certificate) ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র;
(৪) আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/ সিইও/প্রশাসক কর্তৃক);
(৫) সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রশিদ।
উল্লেখ্য যে-
• মিশন অফিস হতে প্রাপ্ত Appointment অনুসারে নির্ধারিত তারিখে স্বশরীরে উপস্থিত হয়ে ক্রমিক (ক) এ বর্ণিত তারকা (*) চিহ্নিত আবশ্যকীয় দলিলাদি নিবন্ধন কেন্দ্রে (সংশ্লিষ্ট মিশন অফিসে) জমা দিতে হবে এবং ছবি ও বায়োমেট্রিকস (দশ আঙ্গুলের ছাপ, আইরিশ, স্বাক্ষর) প্রদান করতে হবে;
ক্রমিক (খ) এ বর্ণিত প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেয়া যাবে, তবে নিবন্ধন কেন্দ্রে সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার) এর নিকট প্রদান করা যাবে।
০২। এছাড়া প্রবাসীদের জন্য নির্ধারিত 'ফরম-২ক' এ প্রদত্ত তথ্যাদির ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসার কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদন আবশ্যক হবে।
আবেদন লিঙ্ক ।
https://services.nidw.gov.bd/nid-pub/register-account