Probashi Voice BD

Probashi Voice BD True talk of my life

04/06/2026
শান্ত প্রকৃতির জীবন—ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা না করে, বর্তমানকে উপভোগ করাই ইউরোপের অনেক মানুষের অভ্যাস।তারা বিশ্বাস করে,...
04/03/2026

শান্ত প্রকৃতির জীবন—
ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা না করে, বর্তমানকে উপভোগ করাই ইউরোপের অনেক মানুষের অভ্যাস।
তারা বিশ্বাস করে, জীবনটা একটাই—তাই দুশ্চিন্তা নয়, প্রশান্তিই হোক সঙ্গী।

05/24/2025

💌কাউকে তোমার পৃথিবীর বানানোর আগ একশোবার ভেবো। একটা মানুষ কখনো কারো পুরো পৃথিবী হতে পাড়ে না, হওয়া সম্ভবও না।

কখনো কি ভেবে দেখেছো, এই পৃথিবীর পুরোটা জল হলে তুমি ভেসে যেতে, আবার পুরোটা মাঠি হলে তুমি তৃষ্ণায় মরতে, সব কিছুতে ব্যালেন্স লাগে।

শুধু চা পাতা বা শুধু চিনি দিয়ে চা হয় না, দুটোই লাগে পরিমিত পরিমাণে। তোমাকে পরিমানটা বুঝতে হবে, কতটা দিচ্ছো একটা মানুষকে? কতটুকু দেওয়া দরকার?

সময় থাকতেই প্রশ্ন করো নিজেকে। ভালো লাগা থাকবেই, তবে প্রয়োজনের অতিরিক্ত ভালোলাগা মানুষকে অন্ধ করে দেয়। অন্ধ মানুষ একটা হাতে পেলেই থাকে ভরসা করতে শুরু করে দেয়, তাকে আঁকড়ে ধরে পথ চলার সপ্ন দেখা শুরু করে দেয়। সে জানে না হাতটা থাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝ পথেই ছেড়ে রেখে যাবে..!

অন্ধ মানুষ গুলো বেশির ভাগ সময় হেরে যায়। ভুল কাউকে বিশ্বাস করে তার উপর ভরসা করে নিঃশেষ হয়ে যায়। তাই চোখ থাকার পড়েও অন্ধ হয়ে যেও না। এই পৃথিবী হেরে যাওয়া মানুষকে মনে রাখে না। ব্যর্থদের হারিয়ে যাওয়াতে তার কিচ্ছু আসে যায় না।

কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না, কাউকে নিজের পৃথিবীর পুরোটা দিয়ে দিও না। কাউকে এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও, এই এক আকাশের নিচে তাঁরা গুনার সপ্ন দেখেছিলে যাকে নিয়ে সে মানুষটা থাকবে তো? হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটা চুরি করে সঙ্গে নিয়ে চলে যাবে। তোমার বুকের ভিতর জমে থাকা মেঘ গুলো কিন্তু রয়ে যাবে তখনো।

সেই মেঘ ঝরে ঝরে সমুদ্রের সমান অশ্রু হবে, সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে, তুমি টের পাবে তোমার আকাশ বিহীন পৃথিবীতে তুমি ভিষণ রকমের একা, কারণ একটা মানুষকে তোমার পুরো পৃথিবী বানানোর সময়টাতে, তাকে হৃদয় নিংড়ে ভালোবাসা দিয়ে, অন্য মানুষগুলোকে তুমি নিজ অজান্তেই সরিয়ে দিয়েছিলে দূরে, অনেক অনেক দূরে।

নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না। কিছু দিতে হয়, আর কিছু রাখতে হয়, যেটা দিয়ে মানুষটা চলে যাওয়ার পরও বেঁচে থাকা যায়!

05/06/2025

নিজের ক্যারিয়ার নিজেই গুছাই, সময় তো লাগবেই। কারণ বাপ-দাদা সাজায় রাখে নাই।

04/25/2025

আপনার চোখে আমি খারাপ,সমস্যা নাই।
আপনার মন্তব্য আমার গন্তব্য আটকায় না !

আলেয়াকে বিয়ে করার ২৫ দিনের মাথায় বাহরাইন চলে যাই। বাহরাইনে থাকা অবস্থায় শুনি আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে। আলে...
03/17/2025

আলেয়াকে বিয়ে করার ২৫ দিনের মাথায় বাহরাইন চলে যাই। বাহরাইনে থাকা অবস্থায় শুনি আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে।

আলেয়াকে আমার মা-বাবা পছন্দ করেছিল। পারিবারিকভাবে বিয়ে হলেও আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। সে-ই ছিল আমার জীবনের প্রথম নারী, আমার প্রথম ভালোবাসা।

আলেয়ার চলে যাওয়ার বিষয়টা আমি মেনে নিতে পারি নি। সেই কষ্টে দীর্ঘ ২৪ বছর আর দেশে ফিরি নি। পরবর্তীতে মেডিক্যালে আনফিট হয়ে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়।

দেশে ফিরে দেখি আমার দীর্ঘ প্রবাসজীবনের অর্জিত অর্থের সব কিছুই মা-বোন-ভাইয়েরা শেষ করে দিয়েছে। চার মাস বাড়ি থাকার পর রাগে-কষ্টে এক কাপড়ে বাড়ি থেকে বের হই।

বাড়ি থেকে বের হয়েছি আজ সাড়ে পাঁচ বছর। তারপর থেকে মাজারে থাকি শুধু দুই বেলা ভাত খাওয়ার লোভে। এখন যাচ্ছি চট্টগ্রাম আমানত শাহ মাজারে, শুনেছি এই মাজারে নাকি খাবার পাওয়া যায়।

আজ একুশ দিনে হেটে হেটে চাঁদপুর হাজীগঞ্জ থেকে কুমিল্লা স্টেশনে এসেছি। যাব চট্টগ্রাম আমানত শাহ-এর মাজারে। জীবনের কাছে আমার কোনো চাওয়া নেই, শুধু দুই বেলা ভাত খেতে পারলেই সুখী।

চোখ মুছতে মুছতে কথাগুলো বললেন কাশেম আলী।
#জীবন_চক্র

11/01/2024
10/31/2024

Test post in my new page

Address

Los Angeles
Los Angeles, CA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probashi Voice BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi Voice BD:

Share

Category